ABC- ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড (পেপারব্যাক)

Price :

৳390 ৳520   You Save TK. 130 (25%)

Call Now       Whatsapp Now

SKU: xE78322DVz

     Product Specification & Summary

Name ABC- ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড
Author প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস. মোঃ জাকির হোসেন. মোঃ মেহেদী হাসান নাবিল
Publication টেকনিক্যাল প্রকাশনী
Edition সর্বশেষ সংস্করণ-২০২৫
Page quantity ৪৮০
Category ইঞ্জিনিয়ারিং রেফারেন্স
Language বাংলা
Country বাংলাদেশ

বিস্তারিত: বইটি     ‍ইলেক্ট্রিশিয়ান ও সুপারভাইজার দের   জন্য ক,খ ও গ    শ্রেনীর  লাইসেন্স পরীক্ষার     প্রস্তুতির জন্য সহায়ক। বাইন্ডিং কোয়ালিটি পেপারব্যাক কভার।  সামগ্রিকভাবে বাইন্ডিং, প্রিন্টিং ও গুণগত  দিক থেকে বইটি খুবই ভাল মানের।
 কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষাই দক্ষ জনশক্তির হাতিয়ার। জীবনমুখী ও কর্মমুখী শিক্ষায় দক্ষ হলে আপনি যেমন নিজের, পরিবারের তেমনি দেশের সম্পদ।

কারিগরি শিক্ষার সবগুলো বিষয়ের মধ্যে “ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স” একটি অন্যতম গুরুত্বপুর্ণ বিষয়। কারণ আমাদের দেশে এবং দেশের বাহিরে দক্ষ ইলেকট্রিশিয়ানদের চাহিদা অনেক এবং রয়েছে চাকুরীর বিশাল সুযোগ।

ইলেকট্রিক্যাল যে কোনো ভালো সরকারি, বেসরকারি চাকুরী অথবা ব্যাবসা করার জন্য বাংলাদেশ বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের একটি লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই লাইসেন্সটি ABC লাইসেন্স নামে পরিচিত। ABC লাইসেন্সকে বাংলায় “ক, খ, গ” শ্রেণীর লাইসেন্স বলা হয়।

ABC লাইসেন্স দিয়ে ইলেকট্রিক্যাল যে কোন কাজ বৈধভাবে করার পাশাপাশি আপনি চাইলে যে কোন ঠিকাদারী ব্যবসা (Electrical, Mechanical, Civil, Chemicals) করতে পারবেন।

বৈদ্যুতিক কারিগরি পারমিট, বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট ও বৈদ্যুতিক ঠিকাদারী প্রতিষ্ঠানের জন্য এই লাইসেন্সের কোন বিকল্প নাই।

আপনার যদি কারিগরি কাজের অভিজ্ঞতা থাকে, টিটিসি অথবা যুব উন্নয়ন হতে ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকে তাহলে আপনি ABC লাইসেন্সর জন্য খুব সহজেই আবেদন করতে পারেন।

এখন শুধু দরকার আপনার খুব ভালো একটি প্রস্তুতি। আপনার এই প্রস্তুতি যেনো সঠিক এবং কার্যকরী হয় সে জন্যে “WISDOM” নিয়ে এসেছে “টেকনিক্যাল প্রকাশনীর” ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা গাইড বইটি।

এক নজরে “ইলেকট্রিক্যাল লাইসেন্স ভাইভা” বইটি কেনো সেরা তা দেখে নেয়া যাক -

 ১৪ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস (বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স) এবং মোঃ জাকির হোসেন (ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল) (“ক, খ, গ” লাইসেন্সপ্রাপ্ত সুপারভাইজার) খুব যত্ন সহকারে এই বইটি লিখেছেন।

 ইলেকট্রিক্যাল “ক, খ, গ” শ্রেণীর লাইসেন্স সহজে পাওয়ার জন্য লেখকগণ এই বইটিতে সব বিষয়াবলী বাংলায় সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করেছেন।

 বইটিতে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও সরঞ্জামাদির বিস্তারিত বর্ণনাসহ বিভিন্ন ধরনের ওয়্যারিং পদ্ধতি, লে-আউট ডায়াগ্রাম ও এস্টিমেটসহ বর্ণনা করা হয়েছে।

 বইটিতে বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ারের বাস্তব ভাইবা দেওয়া হয়েছে যা প্রশিক্ষণােত্তর বাস্তব ক্ষেত্রে কাজের সময় যথেষ্ট উপকারে আসবে।

 বইয়ের প্রতিটি তথ্য ও প্রশ্নের উত্তরগুলোর নির্ভুলতার দিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে।

 এছাড়া বইটিতে সকল অধ্যায়েরই শেষের দিকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যা চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে।

সর্বোপরি আপনার ABC বা “ক, খ, গ” শ্রেণীর লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এমন একটি সঠিক এবং তথ্যবহুল বই’ই হতে পারে সবচেয়ে কার্য কারি


Ratings & Reviews

0.0

No Review Found.


To Review


To Comment


ডেলিভারি সময়

    ১~২ দিন: ঢাকা সিটি
    ২~৩ দিন: সারা বাংলাদেশ 
    Cash on Delivery Available


ডেলিভারি চার্জ

    50 টাকা : ঢাকা সিটি
    100 টাকা : সারা বাংলাদেশ 
    70 টাকা : ঢাকা সাব এরিয়া (আশুলিয়া,সাভার,দোহার, হেমায়েতপুর,কেরানিগঞ্জ) 

Sold By

World Trade BD

1586

Total Item
Visit Store

Ratings & Reviews

No Review Found.